1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো: দুলু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো: দুলু

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নাটোর প্রতিনিধি || বাংলাদেশের রাজনীতির মহাকালের এক অনন্য নেতৃত্ব, দেশের অভিভাবক ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দুলুর মিডিয়া সেলের আহ্বায়ক নাসিম উদ্দিন নাসিমের স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল। তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নতুন প্রেরণা পেয়েছে।”

তিনি আরো বলেন, “বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় তার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।”

শোকবার্তায় অ্যাডভোকেট দুলু উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের জন্য এক অভিভাবকের প্রতিচ্ছবি। দেশ ও জাতি তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বিএনপির নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT