1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নড়াইলে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৩ জনের বাতিল - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নড়াইলে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৩ জনের বাতিল

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার দেখা হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের দুইটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসসহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, ২ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত এবং ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম এ ঘোষণা দেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, “নড়াইল-১ আসনে দাখিলকৃত কাগজপত্র যথাযথ থাকায় বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী মাওলানা মো. ওবায়দুল্লাহ কায়সার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”

জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের মনোনয়নপত্র প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে স্থগিত রাখা হয়েছে। কাগজপত্র দাখিল সাপেক্ষে তাদের বৈধ ঘোষণা করা হবে। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ মোট ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT