1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঝালকাঠিতে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ঝালকাঠিতে সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২১২ বার দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি || ঝালকাঠির নলছিটিতে সিজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার রাতে মসজিদে নামাজ পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

রবিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আবুল হোসেন উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে।

পরিবার সূত্র জানায়, শনিবার সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন আবুল হোসেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশে কুমারখালি বাজারে যান। এশার নামাজের সময় হলে তিনি বাজারের মসজিদে প্রবেশ করেন। ফরজ নামাজের সিজদায় গেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল হোসেন।

মৃতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘‘আল্লাহ তাকে যেভাবে নিয়েছেন, সেটা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়ার সফর শেষ হয়েছে।’’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT