1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নড়াইলে বাসের ধাক্কায় কৃষি শ্রমিক নিহত - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নড়াইলে বাসের ধাক্কায় কৃষি শ্রমিক নিহত

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ বার দেখা হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইল সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর গাজী (৫০) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মিজানুর গাজী দীর্ঘদিন ধরে নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওই এলাকায় কাজ করতেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার জন্য যাচ্ছিলেন। কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ভাটিয়া পাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ওই রাতেই তুলরামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মিজানুর গাজীর মরদেহ উদ্ধার করে।

নড়াইল তুলরামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী সোমবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মিজানুর গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT