1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার দেখা হয়েছে
ফাইল ফটো

টাঙ্গাইল প্রতিনিধি || টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আসামিরা হলেন- মো. আব্দুল হালিম ছানা, মো. পারভেজ, মো. আলী হোসেন, মো. সবুজ মিয়া, আব্দুল আলীম, আব্দুল হালিম, মো. হাসিব খান এবং মো. ওয়াদুদ রহমান শাহীন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, সখীডুর, কালিহাতী, ঘাটাইল এবং গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।

গ্রেপ্তারকৃত সকল এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT