1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থীর দেশে আয় নেই, বাড়ি আছে তুরস্কে - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থীর দেশে আয় নেই, বাড়ি আছে তুরস্কে

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ বার দেখা হয়েছে
মো. মোস্তফা ফয়সাল

বগুড়া প্রতিনিধি || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মোস্তফা ফয়সাল। তিনি এবারই প্রথম প্রার্থী হয়েছেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রিধারী।

মোস্তফা ফয়সাল তার হলফনামায় উল্লেখ করেছেন, তার নামে ২০১২ সালে ঢাকা মেট্রোপলিটন আদালতে একটি মামলা হয়েছিল। সেই মামলায় ২০২৫ সালে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হলফনামা অনুযায়ী, বাংলাদেশে মোস্তফা ফয়সালের কোনো আয় নেই। তবে, বিদেশ থেকে তার বার্ষিক আয় দেখিয়েছেন (পেশা: শিক্ষকতা, চিকিৎসাসেবা, আইনি সেবা, পরামর্শ ইত্যাদি) ৪ লাখ ৩৯ হাজার টাকা। তার কাছে আছে নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা, ৩ লাখ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ও ১ লাখ টাকার আসবাবপত্র। তার স্ত্রীর তাসলিমা জাহান সুরাইয়ার আছে বৈবাহিক সূত্রে পাওয়া ৫০ ভরি স্বর্ণ, যার বর্তমান মূল্য আনুমানিক ৯৫ লাখ টাকা।

জামায়াতের এই প্রার্থী তার হলফনামায় স্থাবর সম্পদ দেখিয়েছেন, দেশে তার ১ শতাংশ জমির ওপর একটি ফ্ল্যাট আছে। তুরস্কে তার নামে আছে একটি ফ্ল্যাট, যা তিনি দান সূত্রে পেয়েছেন। তুরস্কের ফ্ল্যাটটির অর্জনকালীন মূল্য ছিল ৬৫ লাখ টাকা। তার নামে যে স্থাবর সম্পদ আছে, তার বর্তমান মূল্য উল্লেখ করা হয়েছে ৯৫ লাখ টাকা। যৌথ মালিকানায় ফয়সালের নামে অকৃষি জমি আছে দশমিক ৩৭ শতাংশ, যার বর্তমান মূল্য ধরা হয়েছে ৪ লাখ টাকা।

এছাড়া, মোস্তফা ফয়সালের স্ত্রীর নামে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় আছে দুটি ফ্ল্যাট, যার দাম উল্লেখ করা হয়েছে ৫০ লাখ টাকা।

ফয়সাল ২০২৫-২০২৬ সালে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৮৭ লাখ ৬৯ হাজার টাকা। আয়কর দিয়েছেন ৫ হাজার টাকা। আয়কর রিটার্নে আয়ের পরিমাণ দেখানো হয়েছে ৪ লাখ ৩৯ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT