1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এসআই আটক - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এসআই আটক

বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার দেখা হয়েছে
পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, বরগুনা (ফাইল ফটো)

বরগুনা প্রতিনিধি || বরগুনার পাথরঘাটার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কামরায় ঢুকে বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আটক হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে। পরে বিভাগীয় মামলার শর্তে মুচলেকার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযুক্ত এসআই শাহরিয়ার জালাল পাথরঘাটা থানায় কর্মরত আছেন।

আদালত সূত্রে জানা যায়, বরগুনা জেলার পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ সোমবার দুপুরে নিজের খাসকামরায় অবস্থান করছিলেন। তখন এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেন। ওই এসআই আদালতের সি/আর ৭৮০/২০২৩ নম্বর মামলার কাগজ দেখিয়ে মো. রাজু মিয়া নামের এক আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে জামিনের সুপারিশ করে ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিতে চেয়েছেন।

এ ঘটনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিব্রত বোধ করেন। এক পর্যায়ে কোর্ট পুলিশের এসআই, জিআরও এবং আদালতের কর্মচারীদের উপস্থিতিতে এসআই মো. শাহরিয়ারকে আটক করে কোর্ট পুলিশ।

বিষয়টি তাৎক্ষণিক পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও পুলিশ সুপারকে জানানো হয়। তারা বিভাগীয় মামলা করার আশ্বাস দিলে মুচলেকা রেখে এসআই শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচিনলা বলেন, “বিচারক অর্ডার শিটে যেটা ডিসাইড (সিদ্ধান্ত) করবেন, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। এর বেশি কিছু এখন বলতে পারব না।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT