1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২০২ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি || গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়৷

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়রা বিকেলে গুদামে ধোঁয়া দেখতে পান৷ মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফোন দিয়ে জানালে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে৷ আগুনের তীব্রতা বাড়লে পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷

কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেছেন, আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ আরো দুটি ইউনিট আসছে৷ পাশাপাশি বেশ কয়েকটি গুদাম আছে। সব গুদামে আগুন ছড়িয়ে পড়েছে৷ বিস্তারিত পরে জানাতে পারব৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT