1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার দেখা হয়েছে
শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকার একটি রসুন ক্ষেত থেকে সোহান বেপারীর মরদেহ উদ্ধার হয়।

শরীয়তপুর প্রতিনিধি || শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে মারা যান তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সোহান পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। গত শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বের হয়ে স্থানীয়রা রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পরে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। মরদেহের শরীরে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT