1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ১

সাভার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার দেখা হয়েছে
আসামি গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা।

সাভার প্রতিনিধি || ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত এক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. মনিরুল ইসলাম নামে আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই)।

আহত এই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত শিহাব (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

পুলিশ জানায়, গতকাল (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তারে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আশুলিয়ার বাংলা বাজার এলাকায় অভিযান চালায়।

এসময় সোহেলের সহযোগী ও পরিবারের লোকজন অতর্কিতভাবে দেশীয় অস্ত্রসহ পুলিশের উপর হামলা চালালে গুরুতর আহত হন এসআই মনিরুল ইসলাম।

পুলিশের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, “রাতে সোহেলকে গ্রেপ্তার করতে গেলে তার সহযোগী ও পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালালে এসআই মনিরুল ইসলাম আহত হন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। সোহেল পালিয়ে গেলেও হামলার সাথে জড়িত শিহাব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশা হামলার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT