1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে ২৭০ আসনে ‘অ্যাম্বাসেডর’ দেবে এনসিপি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে ২৭০ আসনে ‘অ্যাম্বাসেডর’ দেবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে ‘হ্যাঁ’নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ প্রচার চালাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সারা দেশে ২৭০টি আসনে ‘অ্যাম্বাসেডর’ দেবে দলটি।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “এনসিপি গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি গ্রহণ করেছে। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রচারণা পরিচালিত হবে। ওইসব আসনে প্রার্থী নিজেই দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রচারণার মূল নেতৃত্ব দেবেন।”

অন্যদিকে, যেসব আসনে এনসিপির কোনো প্রার্থী নেই এমন মোট ২৭০টি আসনে দলটি ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেবে। এসব অ্যাম্বাসেডর বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। তাঁরা স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

দলটির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান জানান, এই পদ্ধতির মাধ্যমে এনসিপি সারাদেশে একটি সমন্বিত ও সর্বব্যাপী প্রচারণা নিশ্চিত করতে চায়, যাতে প্রার্থী থাকা কিংবা না থাকা—সব আসনেই জনগণের কাছে দলের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা সম্ভব হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT