1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার দেখা হয়েছে
আগুন জ্বলতে থাকা সাংবাদিকের বাড়ির দেয়াল

সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের এসবি ফজলুল হক রোডে অবস্থিত এই সাংবাদিকের বাসভবনে হামলা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন যুবক শরীফুল ইসলাম ইন্নার বাড়ির সামনে এসে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পেট্রল বোমার বিস্ফোরণে বাড়িতে আগুন লাগলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ দগ্ধ হননি।

সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না বলেন, ‍“দীর্ঘদিন ধরে দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লায় মারামারি চলছে। গতকাল থানায় বসে মীমাংসা করা হয়েছিল। আমার বাসা দুই এলাকার বর্ডারে। হামলাকারীদের মূল লক্ষ্য ছিল আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে। শনিবার রাতে তিনটি মোটসাইকেলে ছয়জন এসে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। সামনের আরো দুটি বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে তারা।”

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। সন্ত্রাসীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT