1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জুয়েল আর নেই - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জুয়েল আর নেই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার দেখা হয়েছে
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল

মুন্সীগঞ্জ প্রতিনিধি || মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে জুয়েলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় স্থানীয় মসজিদের সামনে তারা দ্বিতীয় জানাজা হয়। পরে তাকে সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।

সহকর্মীরা জানান, রবিবার বিকেল ৫টার দিকে জুয়েল বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন। দ্রুত স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তাকে একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে আবার অসুস্থতা বাড়লে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।

সাংবাদিক বাছির উদ্দিন জুয়েলের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT