1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
তাহেরীর বার্ষিক আয় ৮ লাখ টাকা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

তাহেরীর বার্ষিক আয় ৮ লাখ টাকা

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩১ বার দেখা হয়েছে
আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী।

হবিগঞ্জ প্রতিনিধি || হবিগঞ্জ জেলার চুনারুঘাট-মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তিনি তার বাৎসরিক আয় ৮ লাখ ৪০ হাজার ২৯২ টাকা উল্লেখ করেছেন।

হলফনামা থেকে জানা যায়, তাহেরী ব্যাংক আমানত থেকে মুনাফা হিসেবে পেয়েছেন ২২ হাজার ৮৯২ টাকা। বাকি আয় এসেছে ব্যবসা ও কৃষিখাত থেকে। স্থাবর-অবস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় উল্লেখ করা আয় ও সম্পদের হিসাব অনুযায়ী, তার স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদ নেই। তবে, নিজের নামে ৩১ ভরি স্বর্ণসহ প্রায় ৭০ লাখ ৪ হাজার ৮৯২ টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন তিনি।

স্বর্ণ ছাড়া অন্যান্য অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে, হাতে নগদ ৪১ হাজার ২৮৬ টাকা, ব্যাংকে জমা ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা এবং ৫ লাখ টাকা মূল্যের আসবাবপত্র ও উপহার। স্থাবর সম্পদ হিসেবে এলাকায় তার নামে রয়েছে ২৪৬ শতক জমি।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাহেরীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি বিচারাধীন এবং একটি চার্জশিটের অপেক্ষায়। তিনি নিজেকে শিক্ষাগত যোগ্যতায় আলিম পাস হিসেবে উল্লেখ করেন।

হবিগঞ্জ-৪ আসনে ভোটার ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে ২ লাখ ৪০ হাজার ৯০ জন পুরুষ এবং ২ লাখ ৭১ হাজার ১৮০ জন নারী ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন দুজন।

জাতীয় সংদসের এই আসনে বিএনপির এস এম ফয়সল, খেলাফত মজলিসের আহমেদ আব্দুল কাদের, এবি পার্টির মোকাম্মেল হোসেন, মুসলিম লীগের শাহ মো. আল আমিন, বাসদের মো. মুজিবুর রহমান, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন ও মো. মিজানুর রহমান চৌধুরীসহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT