1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার দেখা হয়েছে
হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন নিহত রায়হানের স্বজনরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি || নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান নামে এক বাবুর্চিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর সড়কে তার ওপর হামলা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রায়হান নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার মেছের আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লার তল্লা এলাকায় বসবাস করতেন। পেশায় রায়হান ছিলেন বাবুর্চি।

রায়হানকে হাসপাতালে নিয়ে যাওয়া ইজিবাইক চালক কবির বলেন, ‍“রাত সোয়া ৮টায় ইসদাইর সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রায়হানকে পড়ে থাকতে দেখেন। তারা তাকে আমার ইজিবাইকে তুলে দেন। আমি খানপুর হাসপাতালে নিয়ে যাই তাকে। ডাক্তার পরীক্ষ শেষে মৃত ঘোষণা করেন তাকে।”

খানপুর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত বলেন, “নিহতের মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। মনে হচ্ছে, ধারালো কোনো অস্ত্রের আঘাত। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

নিহতের ছেলে সাব্বির অভিযোগ করেন, “ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী রাজ্জাকের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল। এর আগেও তারা একবার হামলা করেছিল। এবারও তারা হামলা করেছে।”

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT