1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বগুড়ায় চুলার আগু‌নে নারীর মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বগুড়ায় চুলার আগু‌নে নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার দেখা হয়েছে
দুপচাঁচিয়া থানা, বগুড়া (ফাইল ফটো)

বগুড়া প্রতিনিধি || বগুড়ার দুপচাঁচিয়ায় চুলার আগুনে দগ্ধ হয়ে জামিরন বিবি (৮৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুইদিন হাসপাতা‌লে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাত ৩টার দিকে তিনি মারা যান।

সোমবার (১২ জানুয়ারি) রাতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন মৃত্যুর বিষয়‌টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া জামিরন উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী দক্ষিণপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী।

ওসি আফজাল হোসেন ব‌লেন, ‍‍“আমরা জান‌তে পেরে‌ছি, গত শনিবার রাতে প্রচণ্ড শীত থেকে বাঁচতে জমিরন ঘরের ভেতরে চুলার পাশে বসে আগুনের তাপ পোহাচ্ছিলেন। অসাবধানতাবশত আগুন তার গায়ে থাকা ওড়না ও কাপড়ে লেগে যায়। ফলে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।”

তিনি বলেন, “চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে আগুন নেভান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT