1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আপনার ভোট নির্ভয়ে ও নিঃসংকোচে দিন: ডা. জাহিদ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আপনার ভোট নির্ভয়ে ও নিঃসংকোচে দিন: ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার দেখা হয়েছে
দিনাজপুর-৬ বিএনপির প্রার্থী ডা. জাহিদ হাসান নেতাকর্মীদের নিয়ে প্রচার চালান।

দিনাজপুর প্রতিনিধি || বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ (হাকিমপুর-বিরামপুর- নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন বলেছেন, ‘‘ভোট আপনার, সিদ্ধান্তও আপনার। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথা নত করবেন না। নির্ভয়ে ও নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগ করুন।’’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি চারমাথায় সিটি ক্যাবল ডিজিটাল হিলির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড জাহিদ হোসেন বলেন, ‘‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আপনাদের কাছে আসছেন। সেই ধারাবাহিকতায় বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমিও আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া ও সমর্থন চাইতে।’’

তিনি আরও বলেন, ‘‘আমি নতুন কেউ নই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে দিনাজপুর-৬ আসনের মানুষ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগেও আপনাদের কাছে এসেছি, ভবিষ্যতেও আপনাদের সাথেই থাকতে চাই।’’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘‘আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এমপি হিসেবে নয়, আপনাদের একজন সেবক হিসেবে কাজ করব। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।’’

তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘‘গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে ভোটাধিকার। জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না।’’ সবাইকে সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান তিনি।

দিনাজপুর-৬ আসনের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই অঞ্চলকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। আমি সেই লক্ষ্য নিয়েই রাজনীতিতে আছি।’’

এ সময় সিটি ক্যাবল ডিজিটাল হিলির পরিচালক শফিকুল ইসলাম বিদ্যুৎ ও জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT