1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাজীপুরে অতর্কিতে ককটেল ফাঁটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

গাজীপুরে অতর্কিতে ককটেল ফাঁটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার দেখা হয়েছে
রবিবার বিকালে গাজীপুরের চান্দনা-চৌরাস্তার আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে ককটেল বিস্ফোরণের স্থান পরির্দশন করে মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর প্রতিনিধি || গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় অতর্কিতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা।

রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দনা-চৌরাস্তার আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিনতাইয়ের শিকার হন হাবিবুর রহমান নামে মানি কালেক্টর।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি সম্পর্কে রাইজিংবিডি ডটকমকে তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুষ্কৃতিকারী ককটেল ফাঁটিয়ে হাবিবুর রহমানের কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার কয়েকজন জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একটি ডাচ বাংলা এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ২৫ লাখ টাকা বহন করছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান। এ সময় দুষ্কৃতকারীরা ককটেলের ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তার কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয়।

ওসির দেওয়া তথ্য অনুযায়ী, টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব। তাদের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে তথ্য জোগাড় করেছে। ওই চক্রকে ধরতে কাজ চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT