1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ২ সন্তানের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ২ সন্তানের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে
ট্রেনে কাটা পড়ে মা ও তার দুই সন্তানের মৃত্যুর খবরে ঘটনাস্থলে যান এলাকাবাসী।
গাজীপুর প্রতিনিধি || গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তারা আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।”
মারা যাওয়ারা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে হাফেজা খাতুন মালা (৩৫)। মারা যাওয়া দুই শিশু হাফিজা খাতুনের সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের মোবাইল রেলগেট এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে হাফিজা খাতুন তার দুই শিশু সন্তানকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় সামনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন আসছিল। ট্রেন কাছাকাছি আসলে গেটম্যান ও প্রত্যক্ষদর্শীরা তাদের সরে যেতে বলেন। কিন্তু তারা শোনেননি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলেই জানতে পেরেছি। তদন্তে বিস্তারিত জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT