1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঠাকুরগাঁও ১: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

ঠাকুরগাঁও ১: জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৮ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও-১ আসনে ভেঙে ফেলা জমায়াত প্রার্থীর নির্বাচনি বিলবোর্ড।

ঠাকুরগাঁও প্রতিনিধি || ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের নির্বাচনি বিলবোর্ড ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। মিছিলটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে দিয়ে চৌরাস্তা হয়ে পুনরায় বড় মাঠে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, মধ্যরাতে নির্বাচনি বিলবোর্ড ভেঙে ফেলা হয়েছে। পরিকল্পিতভাবে নির্বাচনি প্রচার বাধাগ্রস্ত করতেই এ ধরনের ভাঙচুর চালানো হয়েছে। ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন বলেন, “আমরা জানি এসব কারা করছে বা করাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমরা পাল্টা কোনো ব্যবস্থা নিজে থেকে নিচ্ছি না। যদি বারবার ঘটে, তাহলে আমরা আর বসে থাকব না। সমস্ত প্রমাণসহ জনতাকে সঙ্গে নিয়ে দুষ্কৃতকারীদের হাতেনাতে ধরে আইনের হাতে তুলে দেব।”

তিনি আরো বলেন, “ডাকসুর ঘটনা নিশ্চয়ই সবার মনে আছে। ছাত্রশিবির প্যানেলের একটি ফেস্টুন যেভাবে বিকৃত করা হয়েছিল, তার প্রভাব ডাকসুর ফলাফলেও পড়েছিল। ইনশাআল্লাহ, ঠাকুরগাঁওবাসীও দেখিয়ে দেবে—এখানেও দুষ্কৃতকারী ও কাপুরুষদের ডাকসুর মতোই পরাজয় বরণ করতে হবে।”

প্রার্থীর বিলবোর্ড ভাঙার প্রতিবাদে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল

মো. দেলাওয়ার হোসেন অভিযোগ করে বলেন, “আমরা আর কোনো নতুন স্বৈরাচার তৈরি হতে দেব না। তাই সতর্ক করে দিচ্ছি—এই ভুল যদি আবার পুনরাবৃত্তি হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দ্বিতীয়বার ভাবব না।”

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT