1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে: নজরুল খান - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে: নজরুল খান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে
জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক || মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, “জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমানের সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতিই তার প্রমাণ। যারা নির্বাচন পিছিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তারাই এখন অপপ্রচার চালাচ্ছে।”

তিনি বলেন, “জান্নাতের টিকিট বিক্রি করে নয়, একমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমেই তার সন্তুষ্টি অর্জন করা যায়। একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ‘বটবাহিনী’ তৈরি করে তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের চরিত্রহনন ও বিকৃতি ঘটানোর চেষ্টা করছে।”

রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন, আর এই অভিজ্ঞতা সবচেয়ে বেশি রয়েছে বিএনপির।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এসব অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না।”

আইনজীবীদের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ রয়েছে বলে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, “অতীতের মতো এবারো আইনজীবীরা বিএনপির পাশে থাকবেন। তারা জনগণের সঙ্গে আলোচনা করে বিভ্রান্তি দূর করতে ভূমিকা রাখবেন।”

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি দেশ ও জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করে তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করা, কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা, নারী সমাজের সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পুনর্গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরো বলেন, “এবারের নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা বিএনপির রয়েছে। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে একটি অভিজ্ঞ রাজনৈতিক দলের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া প্রয়োজন।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ সংগঠনের অন্য নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT