1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বোয়ালমারীতে পিস্তল ও গুলিসহ যুবদল নেতা আটক - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

বোয়ালমারীতে পিস্তল ও গুলিসহ যুবদল নেতা আটক

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার দেখা হয়েছে
মাহবুবুর রহমান সজিব (মাঝে)।

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবদলের এক নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মাহবুবুর রহমান সজিব। তিনি বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের আওতাধীন বোয়ালমারী আর্মি ক্যাম্প বুধবার রাতে অভিযান পরিচালনা করে। সজিবের বাড়ি তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।

ফরিদপুর জেলা যুবদল সভাপতি মো. রাজিব হোসেন বলেন, “অপরাধীর কোনো দল নেই। অস্ত্রসহ ধরা পড়লে সেই দায় সজিবের ব্যক্তিগত, দলের নয়। যুবদলে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। আমরা খুব দ্রুতই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।”

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, “যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT