1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
শেয়ারবাজারে মূলধন বাড়লেও কমেছে লেনদেন - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শেয়ারবাজারে মূলধন বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || শেয়ারবাজারে গত সপ্তাহের অধিকাংশ সময় সূচক উর্ধ্বমুখী প্রবণতায় ছিল। এ সময় সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর ধারাবাহিকতায় বেড়েছে বাজার মূলধনও। তবে কমেছে লেনদেনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৬৩ কোটি টাকা।

শনিবার (১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা। আগের সপ্তাহের বাজার মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ২৭০ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৬৩ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৫ পয়েন্টে নেমে এসেছে। একই সময়ে ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৭ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় কম। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৬৩ কোটি টাকা। ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ২৯৯ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩১৬ কোটি ৩৩ লাখ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬৪টির কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৮৯টির। এছাড়া অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির দাম।

খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি অংশ ছিল সাধারণ বিমা খাতের। যা মোট দৈনিক গড় লেনদেনের ৮ দশমিক ২ শতাংশ। এরপর খাদ্য ও আনুষাঙ্গিক খাতের অংশগ্রহণ ছিল ৬ দশমিক ১১ শতাংশ। এরপর ছিল ব্যাংক-বস্ত্র, সেবা ও আবাসন খাতের লেনদেনের অবস্থান।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ডমিনেজ স্টিল বিল্ডিং, আইটিসি লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফারইস্ট নিটিং, সায়হাম কটন, বেক্সিমকো, এমএল ডাইং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল, আর্গন ডেনিমস, আইপিডিসি ফাইন্যান্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT