1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নিখোঁজ কাস্টমস সিপাহীর টুকরো টুকরো মরদেহ উদ্ধার - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

নিখোঁজ কাস্টমস সিপাহীর টুকরো টুকরো মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে
রাকিব রায়হান তালুকদার

ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর কাস্টমস সিপাহী রাকিব রায়হান তালুকদারের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকার বাড়ির পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় টুকরো টুকরো অবস্থায় ছিল। রাকিব রায়হান তালুকদার ওই গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাকিব রায়হান তালুকদার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের কাস্টমসে নিরাপত্তা শাখায় সিপাহী হিসাবে কর্মরত ছিলেন। তিনি সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে চলে যেতেন। গত ২৪ জুলাই বাড়িতে আসার পর নিখোঁজ হন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের তিনদিন পর তার বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক ও জিডির তদন্ত কর্মকর্তা শুভ্র সাহা বলেন, রাকিব রায়হান নিখোঁজের পর থেকে তার বাড়ির কেয়ারটেকার রাজু মির্জাও রহস্যজনকভাবে পলাতক। তার সঙ্গে অজ্ঞাত আরো কয়েকজন পলাতক। তাদের ধরতে জেলার বাইরে অভিযানে আছি। থানা থেকে জানানো হয়েছে, রাকিব রায়হানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, মরদেহ টুকরো টুকরো করে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। রবিবার স্থানীয়রা পুকুরে ব্যাগ ও বস্তা ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে খুলে ভেতরে মরদেহ দেখতে পায়। কেন এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT