1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রকাশিত: ১১:৩২, ২ আগস্ট ২০২৬ - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: ১১:৩২, ২ আগস্ট ২০২৬

ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে
ফাইল ফটো

ফরিদপুর প্রতিনিধি || ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দিতে রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু মাহমুদা (৯) তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। সে চার ভাই-বোনের মধ্যে সবার ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। পরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে খোঁজাখুঁজির একপর্যায়ে তারাকান্দি রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ জানান, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য আরেকটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতে তার মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT