1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়াল ইউরোপিয়ান লিগগুলো - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলমগীরের ২ ঘণ্টা আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার রিয়ালের পাশাপাশি রদ্রিকে চাচ্ছে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা জেন-জি বিক্ষোভের পর তরুণ প্রজন্মের মন জয় করতে ইনস্টাগ্রামে মোদি জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা ইরান যুদ্ধ শেষ করতে সব পথ খোলা রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা: মৌসুমী মৌ রেকর্ড বেতনে রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস দাবানলে ইতালিতে ৭০ হাজার হেক্টর ছাই, গৃহহীন ৩ লাখের বেশি ইউরোপীয় স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ

ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়াল ইউরোপিয়ান লিগগুলো

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ব্যর্থ পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ ক্রমেই বাড়ছে। এবার ফিফার শাসনব্যবস্থা সংস্কারের দাবি তুলেছে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোর সংগঠন ইউরোপিয়ান লিগস। প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ’সহ ইউরোপের শীর্ষ লিগগুলোর প্রতিনিধিত্বকারী এই সংগঠন বুধবার এক বিবৃতিতে ফিফার বিতর্কিত পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেছে, এটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির পরিচালন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

বিবৃতিতে ইউরোপিয়ান লিগস জানায়, ‘এটি ফিফার সুশাসন, অভ্যন্তরীণ সংস্কৃতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন ফিফার সুশাসন সংস্কার, যাতে খেলাটির ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্তগুলোতে সংশ্লিষ্ট সব অংশীজনের আনুষ্ঠানিক ভূমিকা নিশ্চিত করা যায়।’

একই সঙ্গে ভবিষ্যতে বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের সম্ভাবনারও বিরোধিতা করেছে ইউরোপিয়ান লিগস। তারা দাবি করে, ‘ফিফাকে আর একতরফাভাবে ফুটবলের স্বাভাবিক ধারাকে ব্যাহত করে এমন সিদ্ধান্ত নিতে দেওয়া যায় না।’ সংগঠনটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত ফিফার নতুন কোনো প্রতিযোগিতা চালু করা বা বিদ্যমান টুর্নামেন্ট সম্প্রসারণের প্রস্তাব তারা সমর্থন করবে না।

এদিকে পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুইস ফিগোও ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, ফিফা সভাপতির পদটির মর্যাদা ক্ষুণ্ন করেছেন ইনফান্তিনো।

ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, পুনঃর্নির্বাচনে সমর্থন আদায়ের চেষ্টা হিসেবে ইনফান্তিনো নাকি ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি মরক্কোকে দিয়েছেন। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ফিফা। ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা সভাপতি ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে কোনো প্রতিশ্রুতি দিয়েছেন, এমন দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর।’

এর আগে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের পরিকল্পনা সামনে আনার পর তীব্র বিরোধিতার মুখে সেটি প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। এরপর থেকেই উয়েফা, কনক্যাকাফ এবং বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশন তার নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT