1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মায়ামির জার্সিতে ফিরেই মেসির জোড়া গোল - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলমগীরের ২ ঘণ্টা আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার রিয়ালের পাশাপাশি রদ্রিকে চাচ্ছে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা জেন-জি বিক্ষোভের পর তরুণ প্রজন্মের মন জয় করতে ইনস্টাগ্রামে মোদি জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা ইরান যুদ্ধ শেষ করতে সব পথ খোলা রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা: মৌসুমী মৌ রেকর্ড বেতনে রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস দাবানলে ইতালিতে ৭০ হাজার হেক্টর ছাই, গৃহহীন ৩ লাখের বেশি ইউরোপীয় স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ

মায়ামির জার্সিতে ফিরেই মেসির জোড়া গোল

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন লিওনেল মেসি। ক্লাব মায়ামিতে ফিরেই আবারও নিজের জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির জোড়া গোলে ২০২৬ লিগস কাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে তার ক্লাব। বুধবার নিজেদের মাঠে নু স্টেডিয়ামে মেক্সিকান ক্লাব অ্যাতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

বিশ্বকাপের পর প্রথমবারের মতো মায়ামির হয়ে খেলতে নেমে মেসি ছিলেন চেনা ছন্দে। যদিও ম্যাচের চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেসের হেডে এগিয়ে যায় সান লুইস। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি সফরকারীরা। নোয়া অ্যালেনের বাঁ দিক থেকে আসা ক্রসে দারুণ এক ভলিতে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধের মাঝামাঝি তেলাস্কো সেগোভিয়ার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি, যেখানে অ্যাসিস্ট করেন অ্যালেন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও গোল করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। অ্যালেনের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। পরে কর্নার থেকে মিকায়েলের হেডে ৪-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে রাফা ইয়োরেন্তে দূরপাল্লার দুর্দান্ত এক শটে ব্যবধান কমালেও বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সান লুইস। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এই ম্যাচে জোড়া গোল করে লিগস কাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন মেসি। ২০২৩ সালে প্রতিযোগিতাটি সম্প্রসারিত হওয়ার পর এখন পর্যন্ত তার গোল ১৪টি, যা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার চেয়ে একটি বেশি। এছাড়া লিগস কাপে এটি ছিল মেসির ক্যারিয়ারের পঞ্চম বহুগোলের ম্যাচ।

ম্যাচ শেষে মেসির প্রথম গোলের প্রশংসা করে ইন্টার মায়ামি কোচ গিয়ের্মো হোয়োস বলেন, ‘সে বাতাসে থাকা বলটিতে শট নিয়েছে। যদি এটিকে চিত্রকর্মের সঙ্গে তুলনা করা হয়, তবে এটি ছিল পিকাসোর আঁকা ছবি।’ অন্যদিকে সান লুইস কোচ দিয়েগো মেহিয়াও মেসির প্রশংসা করতে কার্পণ্য না করে বলেন, ‘মেসি যদি পাল্টা আক্রমণে খেলেন, তাহলে তিনিই সেরা; আর যদি তাকে সময় ও জায়গা দেন, তবুও তিনিই সেরা।’

লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার মেক্সিকোর আরেক ক্লাব মনতেরের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT