1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খোকসায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ-ককটেল বিস্ফোরণ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
অসুস্থ ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আলমগীরের ২ ঘণ্টা আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার রিয়ালের পাশাপাশি রদ্রিকে চাচ্ছে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনা জেন-জি বিক্ষোভের পর তরুণ প্রজন্মের মন জয় করতে ইনস্টাগ্রামে মোদি জনগণের দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের পর আন্দোলন: বিরোধীদলীয় নেতা ইরান যুদ্ধ শেষ করতে সব পথ খোলা রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স বেঁচে আছি ভালো আছি, এটাই সবচেয়ে বড় কথা: মৌসুমী মৌ রেকর্ড বেতনে রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস দাবানলে ইতালিতে ৭০ হাজার হেক্টর ছাই, গৃহহীন ৩ লাখের বেশি ইউরোপীয় স্বর্ণ খাতকে বৈধ ও জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ

খোকসায় বিএনপি নেতার ওপর হামলা, গুলিবর্ষণ-ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে
আহত বিএনপি নেতা নাফিজ আহমেদ খান রাজু

কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর (৪৫) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তারা আতঙ্ক সৃষ্টি করতে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার থানাপাড়া এলাকায় নিজ বাড়ির গেটের সামনে হামলার শিকার হন তিনি। রাজু খোকসা পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতে বাড়ির গেটের সামনে পৌঁছালে পাঁচজন ব্যক্তি রাজুর পথরোধ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা ধারালো অস্ত্র ও লোহার হাতুড়ি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে রাজুর পায়ে কোপ লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা অন্তত ১৬ রাউন্ড গুলি ছোড়ে। পরে স্বজনরা রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রাজুর অভিযোগ, আসন্ন পৌরসভা নির্বাচনে তাকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, নিরাপত্তা নিয়ে আগে থেকেই প্রশাসনকে অবহিত করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহত ব্যক্তির ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় এবং বাম হাতের তিনটি আঙুল ভেঙে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, “অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়ে পালিয়ে গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT