খেলাধুলা ডেস্ক || স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক রদ্রিকে ঘিরে দলবদলের বাজারে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়ে রিয়াল মাদ্রিদ বেশ কিছুদিন ধরেই আলাপ চালিয়ে যাচ্ছিল ম্যানচেস্টার সিটির সাথে। কিন্তু হঠাৎ করেই সেই এই দৌড়ে উদয় হলো বার্সেলোনার নাম!
ম্যানচেস্টার সিটির সাথে রদ্রির বর্তমান চুক্তির আর মাত্র এক বছর বাকি। ইতোমধ্যেই স্পেনে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন ৩০ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সেই সুযোগ কাজে লাগিয়ে তাকে দলে টানতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ।
তবে রদির সাথে চুক্তি করাটা রিয়ালের জন্য সহজ হচ্ছে না। রদ্রিকে ছাড়তে অন্তত ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দাবি করছে ম্যানচেস্টার সিটি। সেই অঙ্ক নিয়ে এখনো দ্বিধায় রয়েছে রিয়াল, আর এই পরিস্থিতিই বার্সেলোনার জন্য সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

যদিও অন্য একটি প্রতিবেদনে দাবি করে আসছিল, রদ্রি যদি ম্যানসিটি ছাড়েন, তাহলে তার প্রথম এবং একমাত্র পছন্দ রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল দরকষাকষি করতে গিয়ে রদ্রির এজেন্টকে বিরক্ত করে ফেলেছে। অন্যদিকে সুযোগের অপেক্ষায় থাকা বার্সেলোনা পরিস্থিতির দিকে নজর রাখছিল, আর সময় মতো তারা রেসে ঢুকে গেল।