1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বিমানবন্দরের গোলচত্বরে গাড়িতে মিলল সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বিমানবন্দরের গোলচত্বরে গাড়িতে মিলল সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
উদ্ধার হওয়া স্বর্ণ ও স্বর্ণের পাত

নিজস্ব প্রতিবেদক || হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় তল্লাশির সময় ফেলে যাওয়া একটি গাড়ি থেকে ১ হাজার ৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

উদ্ধার করা স্বর্ণের মধ্যে ১৪টি বার ও ১২টি পাত রয়েছে। কাস্টমস হাউস, ঢাকার পরীক্ষার যন্ত্রে এসব স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট পাওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তারা সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়িচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতায় গাড়িটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

প্রাথমিক তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত পাওয়া যায়। পরে গাড়িটি আরো নিবিড়ভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা পরে কাস্টমস হলে গাড়িতে পাওয়া সব পণ্যের বিস্তারিত ইনভেন্টরি করেন।

তারা জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম, যা ১৫৫ দশমিক ৩৫ ভরির সমান। পরীক্ষায় স্বর্ণের মান ২৪ ক্যারেট পাওয়া গেছে।
এ ঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

চোরাচালানের উৎস, স্বর্ণগুলো কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT