1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

বাবার চোখের সামনেই ডুবে গেল ছেলে

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি || নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে বাবা-ছেলে। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মারা গেছেন ছেলে।

নিহত যুবকের নাম মো. সদু ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের হবি প্রামাণিকের (৬০) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হালতির বিলে মাছ শিকারের জন্য নৌকা নিয়ে যান হবি প্রামাণিক ও তার ছেলে সদু ইসলাম। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান বাবা ও ছেলে। এ সময় আহত হবি প্রামাণিক অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান সদু ইসলাম। পরে স্থানীয়রা জাল দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, হবি প্রামাণিক ও তার ছেলে সদু ইসলাম মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT