1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টাঙ্গাইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

টাঙ্গাইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি || টাঙ্গাইলের কালিহাতীতে ফয়সাল (১৮) হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিহাতী উপজেলার টুনি মগড়া গ্রামের আলীমের ছেলে মালেক ও রাশেদুল ইসলামের ছেলে সজিব মিয়া।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ফয়সাল। পরদিন স্থানীয় একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বুকে, পিঠে, মুখে ও মাথায় জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাফিউল ইসলাম ২০২৪ সালের ১ জানুয়ারি সজিব মিয়া ও মালেককে গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও নিহতের মোবাইল উদ্ধার করা হয়। আসামিরা পরবর্তীতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০২৪ সালের ২৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় ঘোষণা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT