1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নাটোরে ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

নাটোরে ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি || ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা জানান, দুপুরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে তারা ইউএনওর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একই সময়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও ঘেরাও করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে কয়েকজন ইউএনওর কক্ষে প্রবেশ করে অশালীন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় বিক্ষোভ ও ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. ফজলুল হক, মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলাম ও নেক্সাস টিভির প্রতিনিধি শরিফুল ইসলামসহ কয়েকজন গণমাধ্যমকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT