1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সৌদি আরবে নিহত নাটোরের ৩ প্রবাসীর পরিবারের পাশে বিএনপি নেতারা - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সৌদি আরবে নিহত নাটোরের ৩ প্রবাসীর পরিবারের পাশে বিএনপি নেতারা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি || সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির নেতারা।

বুধবার (১২ আগস্ট) উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।

নিহতরা হলেন- নলডাঙ্গার দীঘির পাড় গ্রামের জাকির আলীর ছেলে শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের মুসাসা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নাটোর ও নওগাঁর ১৬ বাংলাদেশি প্রবাসী মারা যান। তাদের মধ্যে নাটোরের নলডাঙ্গার তিন প্রবাসী ছিলেন। তাদের মৃত্যুর সংবাদে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোর পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির নেতা ও দিঘাপতিয়া এম কে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আহমেদ উল্লাহ চৌধুরী স্বপ্নন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপি নেতা আফজাল হোসেনসহ স্থানীয় নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT