1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আটঘরিয়ায় আগুনে পুড়ল মিনি তেল পাম্পসহ ৩ দোকান - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
সংসদে নারীর প্রতিনিধিত্ব এখনো বাড়েনি: শামা ওবায়েদ সম্পত্তিতে সমঅধিকার ছাড়া নারীর পূর্ণ সমতা সম্ভব নয়: মহিলা পরিষদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর অনুষ্ঠান, সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী নিপুন রায়কে ফোনে কথা বলতে দেখে স্পিকার, ‘লবিতে গিয়ে কথা শেষ করে আসুন’ এনআইডি অনিয়মে ইসির ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত তামিমকে ছাড়িয়ে সবার উপরে হৃদয় যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা

আটঘরিয়ায় আগুনে পুড়ল মিনি তেল পাম্পসহ ৩ দোকান

পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে
আগুনে পুড়ছে মিনি তেল পাম্প। মঙ্গলবার রাতে পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ী বাজারে

পাবনা প্রতিনিধি || পাবনার আটঘরিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে একটি মিনি তেল পাম্প ও তিনটি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি বাজারে ঘটনাটি ঘটে। আগুনে আনুমানিক ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে এমনটি দাবি ব্যবসায়ীদের।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কুমারগাড়ি বাজারে তোরাব স্টোরের মালিক তোরাব আলী ভূঁইয়া জ্বালানি তেলের ব্যবসা করেন। তার একটি মিনি তেল পাম্প রয়েছে। ঘটনার সময় ওই তেলপাম্পে ট্যাংকার থেকে তেল আনলোড করা হচ্ছিল। হঠাৎ করে পাইপ জোড়া লাগানোর সময় স্পার্কিং করে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত মিনি তেল পাম্পের মালিক তোরাব আলী ভূঁইয়া জানান, আগুনে অনেক বড় ক্ষতি হয়ে গেল। কিভাবে তারা তেল আনলোড করলো যে আগুন লেগে গেল। আগুনে তার অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আটঘরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুল ইসলাম বাবু বলেন, “ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মিনি তেল পাম্প ও পাশের তিনটি দোকান সম্পূর্ন পুড়ে যায়। এর বাইরে আরো কয়েকটি দোকান আংশিক পুড়ে গেছে। এতে চার ব্যবসায়ীর অন্তত ৩১ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। কেউ আহত হননি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT