1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ক‌বে জানা যা‌বে বৃহস্প‌তিবার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ক‌বে জানা যা‌বে বৃহস্প‌তিবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক || পবিত্র রবিউল আউয়াল মা‌সের বার তা‌রিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ১৪৪৮ হিজরি সনের ঈদে মিলাদুন্নবী ক‌বে হ‌বে, তা বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জানা যা‌বে।

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে বৈঠ‌কে বস‌বে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ ক‌রে‌ছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। দিবস‌টি স্মরণে বাংলা‌দেশসহ বি‌ভিন্ন দে‌শের ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তার আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তার বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন।

সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ।

বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সব মানবিক সদগুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ (সা.) এর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে সর্বকালে সর্বজনস্বীকৃত।

ধর্মপ্রাণ মুসলমানরা এ‌দি‌ন মহানবীর জীব‌নীর ওপর আ‌লোচনা, ধর্মীয় মাহ‌ফিল, জুলুস, পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করবেন। অনেকে এই দিনে নফল রোজা রাখেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) স‌রকা‌রি ছু‌টি র‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT