খেলাধুলা প্রতিবেদক || দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবার টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১২ আগস্ট) শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে বুধবার ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও প্যাট কামিন্স।
২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট। আর মারারায়ও দুই দশকের বেশি সময় পর ফিরছে টেস্ট ক্রিকেট। ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের।