1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন: মনির খান - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন: মনির খান

বিনোদন প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মনির খান

বিনোদন প্রতিবেদক || জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসবমুখর আয়োজনে এ সাফল্য উদযাপন করা হয়।

‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেলের সাফল্য নিয়ে মনির খান বলেন, “প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে ইউটিউবে এই ৩০ লাখ সাবস্ক্রাইবার হওয়ার পেছনে আমার অগণিত শ্রোতা ও ভক্তদের অবদান অনস্বীকার্য। সংগীতাঙ্গনের সহকর্মী এবং চ্যানেলের পেছনে কাজ করা সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

দর্শক-শ্রোতারা গ্রহণ করেছেন বলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। তা স্মরণ করে মনির খান বলেন, “আমি সবসময় চেয়েছি দর্শক-শ্রোতাদের সুস্থ ধারার সুন্দর ও সাবলীল বাংলা গান উপহার দিতে। তারা আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছে বলেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।”

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী বলেন, “আগামীতেও আপনারা পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। যতদিন কণ্ঠে গান তুলে ধরতে পারব, ততদিন আপনাদের ভালো গান উপহার দিতে চাই। আমার জন্য দোয়া রাখবেন।”

অনুষ্ঠানে গানের মেধাস্বত্ব ও কপিরাইট নিয়ে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বলে রাখা ভালো, ২০১৬ সালের ৮ জুন ইউটিউবে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিসিয়াল চ্যানেল। বর্তমানে চ্যানেলটিতে ৯৪৮টি ভিডিও রয়েছে। এর মোট ভিউ ১০৪ কোটি ৭২ লাখের বেশি। দীর্ঘ এক দশকের পথচলায় চলতি বছরের জুনে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে চ্যানেলটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT