1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ফের ঢাবির হলে সমকামিতার অভিযোগ, ২ শিক্ষার্থী বহিষ্কার - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ফের ঢাবির হলে সমকামিতার অভিযোগ, ২ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঢাবি প্রতিনিধি || সমকামিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীর আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ।

নোটিশ অনুযায়ী, গত ২ আগস্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হল প্রশাসন পৃথক তিন সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর ভিত্তিতে আফিফ হাসান নীরবের আবাসিক সিট (কক্ষ নম্বর ১১৯(গ)) এবং আরিফুল হক শুভর আবাসিক সিট (কক্ষ নম্বর ১১২(খ)) বাতিল করা হয়। পাশাপাশি দুজনকেই শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ স্বাক্ষরিত একটি চিঠিতে হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়। ওই চিঠিতে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর অনৈতিক সম্পর্ক (সমকামিতা)’-এর অভিযোগ আনা হয়। অভিযোগের পক্ষে ছবি ও ভিডিও পাওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

হল সংসদের ওই আবেদনে অভিযোগ তদন্তে কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার অনুরোধ করা হয়েছিল।

শেখ মুজিবুর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বিষয়টি জানিয়ে তার ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, “দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’

অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

যোগাযোগ করা হলে অভিযোগ ওঠা এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে ‘ট্রমার’ মধ্যে আছেন। এ বিষয়ে কথা বলতে তিনি ইচ্ছুক নন।

এর আগে, গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এছাড়া, সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) এর কক্ষে থাকা তার দুই অতিথির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। এ ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়।

এদিকে, নোটিশে ‘সমকামিতা’কে শাস্তির ভিত্তি হিসেবে উল্লেখ করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য বিধি বা কোন নির্দিষ্ট ধারার আওতায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে নোটিশে বিস্তারিত কিছু বলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT