1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার পালংখালী এলাকার মৃত জাকির আহমেদের ছেলে মোহাম্মদ রুবেল (২২) ও টেকনাফের হোয়াইক্যংয়ের ঘিলাতলী এলাকার বাসিন্দা আবুল হাসিমের ছেলে মো. আরমান (২৩)।

স্থানীয়দের বরাতে হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার বলেন, একটি মোটরসাইকেলে রুবেল ও আরমান উখিয়ার পালংখালীর দিকে যাচ্ছিলেন। কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুবেল। স্থানীয়রা আহতাবস্থায় আরমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পর চালক ড্রাম ট্রাক নিয়ে পালিয়ে যান। পরে ট্রাকটি শনাক্ত করে জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT