1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
আশাশুনিতে রাউতাড়া-আমাদী খেয়াঘাট সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

আশাশুনিতে রাউতাড়া-আমাদী খেয়াঘাট সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
আশাশুনি উপজেলার রাউতাড়া ও খাজরা গ্রামের প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নিয়মিত এ সড়ক ব্যবহার করেন

সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাউতাড়া-আমাদী খেয়াঘাট সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

স্থানীয়রা জানিয়েছেন, কালকি স্লুইস গেট-সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে রাউতাড়া হয়ে আমাদী খেয়াঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি ওয়াপদার বাঁধের ওপর নির্মিত। প্রায় ১০-১৫ বছর আগে সড়কটিতে ইটের সোলিং করা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ করা হয়নি। দীর্ঘদিনের ব্যবহারে ইট দেবে ও ভেঙে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ ইট নষ্ট হয়ে সড়কের পাশে পড়ে থাকায় যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

রাউতাড়া ও খাজরা গ্রামের প্রায় সাড়ে ৩ হাজার মানুষ নিয়মিত এ সড়ক ব্যবহার করেন। পাশাপাশি আমাদী ও নাকশা খেয়াঘাট পার হয়ে আশাশুনি ও কয়রা উপজেলার বহু মানুষও সড়কটি দিয়ে যাতায়াত করেন।

পথচারী শহিদুল ইসলাম ও স্কুলছাত্র বিপ্লব হোসেন জানিয়েছেন, এ সড়কের পাশে আছে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এ এলাকায় রয়েছে মসজিদ,মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

তারা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে স্থানীয়দের খাজরা ও বড়দল বাজারে যেতে হলেও বেহাল সড়কের কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রশিদ বলেছেন, “সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি যোগাযোগের পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইটের সোলিং সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT