1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়ন জমা দিতে আজ ইসিতে যাচ্ছে বিএনপি-জামায়াত - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়ন জমা দিতে আজ ইসিতে যাচ্ছে বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক || রাষ্ট্রপতি পদে নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। সকাল ১১টার দিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং দুপুর ১২টার পর বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের অফিস কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

ইসি সূত্র জানায়, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি এবং বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মোট তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, নির্ধারিত সময়ে সিইসির অফিস কক্ষে নির্বাচনি কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক যেকোনো একজন উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র তিন পৃষ্ঠার। প্রস্তাবক ও সমর্থক দুজনকেই সংসদ সদস্য হতে হয়। তবে, রাষ্ট্রপতি প্রার্থীকে বর্তমান সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে ৩৫ বছর বয়সী এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে।

তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোট হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT