1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

নিজস্ব প্রতিবেদক || আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, “আমরা গতকাল সন্ধ্যা থেকে একটা কৌশল নিয়েছি, আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।”

বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মালয়েশিয়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করছি, অন্তত এক কার্গো এলএনজি আমরা পাব। আইএসও ট্যাংকের মাধ্যমে যদি এলএনজি আনতে হয়, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন, আইএসও ট্যাংক এভেইলেবল না।”

“আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল, আমরা সব বিকল্প নিয়ে কাজ করছি,” জানান তিনি।

অমিত বলেন, “সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ দেওয়ার মতো জায়গায় যদি আমি থাকতাম, অবশ্যই দিতাম। শুধু আমি এটুকু বলব, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমার ধারণা, জনগণ বোঝেন আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই।”

দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না উল্লেখ করে তিনি জানান, এলএনজি সরবরাহে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চেয়েছে।

“যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, এক সময় তার মাশুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্য বা দীর্ঘমেয়াদি সমাধানের সূত্র খোঁজেননি। তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলেই আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে, সেই সংকটের সময়টা আজকে এসেছে। আজকে না এলে হয়তো আগামীকাল আসত, আগামীকাল না হলে হয়তোবা পরশুদিন আসত। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে-আমাকে হতেই হতো,” যোগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT