1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক || বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেস। তবে নতুন জীবনে পা রাখার আগেই নিজেদের বিপুল সম্পদ নিয়ে বেশ সতর্ক সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। বিয়ের আগে সম্পত্তির মালিকানা আলাদা রাখার বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করেছেন তারা।

পর্তুগালের সংবাদপত্র জোর্নাল দে নোতিসিয়াস-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, গত ১০ আগস্ট লিসবনের একটি নোটারি অফিসে ওই চুক্তিতে সই করেন রোনালদো ও জর্জিনা। এর পরদিনই ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। অনুষ্ঠানে তাদের সন্তানদের পাশাপাশি চারজন সাক্ষী উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চুক্তির মূল বিষয় হচ্ছে, বিয়ের আগে দুজনের নামে থাকা সম্পত্তি বিয়ের পরও যার-যার মালিকানায় থাকবে। অর্থাৎ রোনালদোর নামে থাকা বাড়ি, সম্পদ কিংবা অন্যান্য সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে জর্জিনার সঙ্গে যৌথ মালিকানায় যাবে না। একইভাবে জর্জিনার বিবাহপূর্ব সম্পদের মালিকানাও থাকবে তাঁর নিজের কাছেই।

রোনালদোর বিপুল সম্পদের কথা বিবেচনায় নিলে এই চুক্তির গুরুত্বও কম নয়। ফুটবল ক্যারিয়ারে রোনালদো গড়েছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য; অন্যদিকে জর্জিনারও রয়েছে নিজস্ব আয় ও সম্পদ। তাই বিয়ের আগে সম্পত্তির কাঠামো স্পষ্ট করে নেওয়াকে ভবিষ্যতের জন্য একটি আনুষ্ঠানিক সুরক্ষা হিসেবেই দেখা হচ্ছে।

ইউরোপে কোন দম্পতির যদি বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে সম্পত্তির ভাগাভাগি করা হয়। এই ব্যাপার নিয়ে তৈরি হয় মনমালিন্য। ভবিষ্যতে কি ঘটে তো আর বলা যায় না। তাই ধারণা করা হচ্ছে, অগ্রিম সতর্কতা হিসেবেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন সম্পত্তির মালিকানা আলাদা রাখার চুক্তি করেছেন তারা।

প্রতিবেদন অনুযায়ী, বিয়ের সনদের একটি কপিতেও দুজনের ব্যক্তিগত তথ্য উল্লেখ রয়েছে। ৪১ বছর বয়সী রোনালদোর জন্ম পর্তুগালের মাদেইরায়, আর ৩২ বছর বয়সী জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। বিয়ের পরও নিজেদের পদবি বদলাচ্ছেন না তারা। জর্জিনা তাঁর ‘রদ্রিগেস’ পদবিই ব্যবহার করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT