1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত - দৈনিক প্রথম ডাক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
রাত প্রায় ২টার দিকে আগুন লাগলে হোটেলটির ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন

আন্তর্জাতিক ডেস্ক || ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ভোররাত ২টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। এ সময় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। পরে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা দল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিহত ৯ বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া উদ্ধারকাজে অংশ নেয় দুর্যোগ ব্যবস্থাপনা দলও। ফায়ার সার্ভিস কর্মীরা ভবনের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে সক্ষম হন এবং একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের সিঁড়ি বেয়ে উপরের তলাগুলোতে উঠতে বেগ পেতে হয়েছে। আগুনে ৯ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরো জানান, “আমাদের প্রধাণ অগ্রাধিকার ছিল আটকে পড়াদের উদ্ধার করা এবং আগুন লাগার কারণ খুঁজে বের করা। আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে এবং বর্তমানে ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।”

উল্লেখ্য, এর মাত্র দুদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে ‘হোটেল বিদেশীনি’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। গত ১৭ আগস্ট ভোরে পাঁচতলা হোটেলটির নিচতলায় আগুন লাগলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচ সদস্য ছিলেন, যার মধ্যে দুটি শিশুও রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT