1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন - দৈনিক প্রথম ডাক
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন

ঢাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
অধ্যাপক আল-আমিন

ঢাবি প্রতিনিধি || ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন।

রবিবার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনধিক ৯০ দিনের জন্য অথবা নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত- যেটি আগে ঘটে- অধ্যাপক আল-আমিন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক আল-আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিজনেস স্টাডিজ অনুষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT