নিজস্ব প্রতিবেদক || দেশের শেয়ারবাজারে দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সূচক ও লেনদেন।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৮২ লাখ টাকা। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৪৭৭ কোটি ২৪ লাখ টাকা। এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১১৯ কোটি ৫৭ লাখ টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ৩০০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছ ৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১০৮টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৩৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৩০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৩৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৫১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকা। এক দিনের ব্যবধানে সিএসইতেও লেনদেন বেড়েছে।