1. admin@prothomdak.com : admin :
  2. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ইসরায়েলি কারাগারে দুর্বিষহ অবস্থায় বন্দি ১০ হাজার ফিলিস্তিনি - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ ::
এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৭ হাজার ৬৪০ টাকা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে যেসব খাবার খেতে পারেন কনা আপুর জন্য মার খেয়েছিলাম: নুসরাত ফারিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত যে পাঁচ তরুণ তারকা রয়টার্সকে তারেক রহমান : জামায়াতের সঙ্গে ঐক্যের সরকার করবে না বিএনপি পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৯ হাজার ৫৮৮ কোটি টাকা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৪ লাখ ২২ হাজার ভোট বিএমইটি’র মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক কে অভিনন্দন জানালো বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল নির্মাণ বন্ধ করে দিলো সন্ত্রাসী মাতব্বর গ্রুপ নাটোরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনি শোভাযাত্রা

ইসরায়েলি কারাগারে দুর্বিষহ অবস্থায় বন্দি ১০ হাজার ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || ইসরায়েলি কারাগারে দুর্বিষহ অবস্থায় বন্দি আছেন ১০ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বন্দিদের মধ্যে ৪৫০ শিশু ও ৮৭ জন নারী রয়েছেন। মোট বন্দির মধ্যে তিন হাজার ৬২৯ জনকে বিনাবিচারে আটক রাখা হয়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় ২১ হাজার মানুষকে আটক করেছিল।

হামাসের শর্ত অনুসারে পরবর্তীতে বেশ কিছু বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের কাজ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এই সময়ে নতুন করে ফিলিস্তিনিদের আটক করতে শুরু করে ইসরায়েল।

বুধবার একটি বন্দি অধিকার গোষ্ঠী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরজুড়ে সামরিক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।

ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি এক বিবৃতিতে জানিয়েছে, সালফিট, জেনিন, বেথলেহেম, রামাল্লাহ, নাবলুস, তুলকারেম এবং হেবরন শহরগুলোকে লক্ষ্য করে চালানো অভিযানে আটকদের মধ্যে একজন শিশু এবং প্রাক্তন বন্দিও রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে, ফিলিস্তিনিদের লক্ষ্য করে অবমাননাকর কাজ করেছে এবং তাদের সম্পত্তি ভাঙচুর করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT