1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহরণ - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
কক্সবাজারে বাড়ি ফেরার পথে যুবককে গুলি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি বাংলাদেশ-ভারত সম্পর্ককে জনগণকেন্দ্রিক করার ওপর গুরুত্ব স্পিকারের শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেল কুবি শিক্ষার্থীর সনদ বেরোবিতে ১৮ শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড জবি ফিচার, কলাম ও কনটেন্ট রাইটার্সের নেতৃত্বে ফাহিম-অমি ঢাবির বরখাস্তকৃত শিক্ষকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ চায় শিক্ষক সমাজ ঢাবি হলের ভিপি রাত্রীর বিরুদ্ধে চাঁদা দাবির প্রমাণ পায়নি তদন্ত কমিটি নোবিপ্রবিতে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ছুটির দিনে একটু বেশি ঘুম কতটা উপাকারী?

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহরণ

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৬ বার দেখা হয়েছে
ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় কাজ করতে গিয়ে ছয়জন কৃষক অপহরণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোহাম্মদ জমির (৩০), শফি আলম (১৫), মোহাম্মদ আলম (২০), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (২৮), মোজাহের (৫৫) ও মোস্তাক (১৫)।

স্থানীয়রা জানায়, ওই ছয়জন কৃষক পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এসময় একদল পাহাড়ি অস্ত্রধারী তাদের অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার মিয়া বলেন, ‘‘আমার ছেলে প্রতিদিনের মতো কাজে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে রয়েছি।’’

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, “মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT