1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভারতের আগে বিদেশে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ভারতের আগে বিদেশে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
‘রামায়ণ’-এর আগাম আন্তর্জাতিক মুক্তির কারণ জানালেন নমিত মালহোত্রা

বিনোদন ডেস্ক || নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তবে, ভারতের দর্শকদের সিনেমাটি দেখতে অপেক্ষা করতে হবে আরো দুই দিন। কারণ, ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিদেশের দর্শকরা দেখতে পাবেন রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই সিনেমা।

প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, ‘রামায়ণ’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। আর ভারতে সিনেমাটি মুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর, দীপাবলির সময়। অর্থাৎ ভারতের দর্শকদের দুই দিন পর সিনেমাটি দেখার সুযোগ হবে।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুক্তির তারিখের এই ব্যবধানের ব্যাখ্যা দিয়ে নমিত মালহোত্রা বলেন, “আমরা আন্তর্জাতিকভাবে ৬ নভেম্বর সিনেমাটি মুক্তি দিচ্ছি। আন্তর্জাতিক পরিবেশনায় শুক্রবারকে কেন্দ্র করে মুক্তির পরিকল্পনা করা হয়, এ কারণেই ৬ নভেম্বর মুক্তি পাচ্ছে। তবে ভারতে আমরা বর্তমানে দীপাবলিতে মুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।” অর্থাৎ ৬ নভেম্বর বিশ্বজুড়ে সিনেমাটির আন্তর্জাতিক মুক্তি হবে। এরপর ৮ নভেম্বর ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে সনি পিকচার্স সিনেমাটির ইংরেজি ভাষার ট্রেলারের সঙ্গে এক্সে ‘রামায়ণ’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছিল। সেই ঘোষণায় ৬ নভেম্বরের তারিখ দেওয়া হয়েছিল, যা মূলত আন্তর্জাতিক মুক্তির তারিখ বলেই মনে করা হচ্ছে।

‘রামায়ণ’-কে বিশ্বজুড়ে বড় পরিসরের সিনেমা হিসেবে তুলে ধরতে এর নির্মাতারা প্রচারণায় জোর দিচ্ছেন। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নমিত মালহোত্রা জানান, সিনেমাটির প্রচারণার ট্রেলার প্রকাশের মাত্র পাঁচ দিনের মধ্যে এক বিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

রামায়ণ-সিনেমায় রণবীর কাপুরের লুক

তিনি বলেন, “ট্রেলারটি গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে এবং মাত্র পাঁচ দিনের মধ্যে এটি এক বিলিয়নের বেশি ভিউ পেয়েছে, যা ভারতের জন্য একটি দারুণ মুহূর্ত। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।”

আন্তর্জাতিক সিনেমা হিসেবে ‘রামায়ণ’কে উপস্থাপন করা হচ্ছে। এরই মধ্যে ভারতের অনেকেই সিনেমাটির অস্কার সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন। এ বিষয়ে নমিত মালহোত্রার কাছে জানতে চাওয়া হয়েছিল, অস্কার জয় কি সিনেমাটির অন্যতম লক্ষ্য?

প্রযোজক স্পষ্ট করে জানান, অস্কার জয় এই সিনেমা তৈরির মূল লক্ষ্য নয়। তবে একাডেমি থেকে স্বীকৃতি পাওয়া গেলে তা ভারতের জন্য অবশ্যই বড় মুহূর্ত হবে।

নমিত মালহোত্রা বলেন, “রামায়ণের লক্ষ্য অস্কার জেতা নয়। তবে বিশ্বের সেরা সৃজনশীল কাজগুলোকে মূল্যায়ন করে এমন একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে আমাদের কাজ স্বীকৃতি পাওয়া ও প্রদর্শিত হওয়া ভারতের জন্য নিঃসন্দেহে একটি অসাধারণ মুহূর্ত হবে।”

এই সিনেমায় ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। এছাড়া, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের চরিত্রে সানি দেওল, শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিং এবং মন্দোদরীর চরিত্রে কাজল আগারওয়ালকে দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT